সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উলিপুরের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৫ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) গভীর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া সেতুর ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী টায়ারে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি, যান চলাচলে বিঘ্ন ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ওই মামলায় মো. মোখলেছুর রহমানকে এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় গ্রেফতারকৃত চেয়ারম্যান বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর