নাটোরে ইরান ফুটবল দলের সমর্থনে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি :

ইরান ফুটবল দলের প্রতি সংহতি জানিয়ে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা করেছেন স্থানীয় সমর্থকেরা। বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নিতে নাটোর ও আশপাশের এলাকার ইরান সমর্থকেরা ব্যানার ও ইরানের জাতীয় পতাকা নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন কথাসাহিত্যিক ডা. জাকির তালুকদার। তিনি বলেন, বিশ্ব ফুটবলে সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির মতো শক্তিশালী দলগুলোর প্রতি বাংলাদেশের সমর্থকদের ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে বিশেষ প্রেক্ষাপটে তারা ইরান ফুটবল দলের প্রতি নৈতিক সমর্থন জানাতে এ কর্মসূচির আয়োজন করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইরান দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যা খেলাধুলার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খেলার মাঠকে রাজনৈতিক প্রভাব ও বিভাজনের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা বলেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় সব দলের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, মাঠের বাইরের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ইরান দল তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করবে।

পতাকা উত্তোলন ও শোভাযাত্রায় নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইরান ফুটবল দলের সমর্থকেরা অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here