ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
“সোনালী আশেঁর সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে, উন্নয়ন প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাট অধিদপ্তর বস্ত্র ও পার্ট মন্ত্রণালয়, নীলফামারী। ডিমলা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মঞ্জুর আয়োজনে। ২০মে (বুধবার) উপজেলা পরিষদ হলরুম দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়।
নীলফামারী ডিমলায় পাট চাষীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা ৬০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন, এটিএম তৈয়বুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা নীলফামারী,সাদেকুজ্জামান অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যাম) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী,কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি কর্মকর্তা ডিমলা, আ,ন,ম,শিবলী সাদিক কৃষি সম্প্রসারণ অফিসার ডিমলা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট চাষীরা অংশগ্রহণ করেন। এতে পাটের উন্নত জাত নির্বাচন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, রোগবালাই দমন, সার ব্যবস্থাপনা এবং পাটের আঁশের গুণগত মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট চাষ করলে কৃষকরা অধিক ফলন ও লাভবান হতে পারবেন। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে উপস্থিত কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের পাট চাষে নতুন অভিজ্ঞতা ও ধারণা দিচ্ছে। তারা মাঠ পর্যায়ে প্রশিক্ষণের শেখানো বিষয়গুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

