উলিপুরে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ইউক্যালিপটাস গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ বাবু মিয়া (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের শিবরাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মালতিবাড়ী মৌজার মুসুল্লীপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ জমিতে থাকা একটি ইউক্যালিপটাস গাছের ডাল কাটতে গাছে ওঠেন মোঃ বাবু মিয়া। একপর্যায়ে ডাল কাটার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শী মোঃ আব্দুল জলিল ও মোঃ সায়েম মিয়া জানান, মোঃ বাবু মিয়া গাছের অনেক ওপরে উঠে ডাল কাটছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার পর তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here