মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তরুণের মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৮ মে, ২০২৬

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ফকির আলী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফকির আলী ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে যান ফকির আলী। ধারণা করা হচ্ছে, এ সময় হঠাৎ মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে যান এবং তলিয়ে যান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে পরিবারের সদস্যরা তাঁকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর