কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মোঃ রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক কিশোর ও এক গৃহবধু আহত হয়।
শনিবার (১৬ মে) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের মোঃ কেরামত আলীর সন্তান। নিহতের পরিবার জানায়, সকালে মোঃ রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। এসময় বজ্রপাত ঘটলে মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় মোঃ রিয়াজুল ইসলাম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের মোঃ আশরাফুল ইসলামের ছেলে মোঃ কিশোর বায়েজিদ (১৫) ও গৃহবধু মোছাঃ ইসমেতারা পাকের ঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হয়। তাদের দুজনকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত কিশোর বায়েজিদের পিতা মোঃ আশরাফুল ইসলাম জানান, বৃষ্টির হাক-ডাক দেখে ছেলেকে মাঠে ছাগল আনতে পাঠাই। এসময় বজ্রপাত ঘটলে আমার ছেলে আহত হয়। এই ঘটনায় প্রতিবেশী কৃষক মোঃ রিয়াজুল ইসলাম নিহত হয়।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

