রাজশাহীতে নিখোঁজ অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে আজিজ শেখ (৫৮) নামের এক ব্যক্তি গত ১১ মে সকাল থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বহরমপুর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিখোঁজ ব্যক্তির স্ত্রী তাসলিমা খাতুন। তিনি একটি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ আজিজ শেখের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং মুখে সাদা দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল মেরুন রঙের ফতুয়া ও গ্রামীণ চেকের ট্রাউজার। তিনি কথা বলতে পারেন না এবং স্মৃতিভ্রংশজনিত রোগে ভুগছিলেন।

তাসলিমা খাতুন জানান, তার স্বামী পবা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের হিসাবরক্ষক ছিলেন। অসুস্থতার কারণে তিনি চাকরি থেকে অবসর নেন।

তিনি বলেন, “প্রতিদিন কলেজে যাওয়ার আগে আমি তাকে বহরমপুর রেললাইন সংলগ্ন একটি চায়ের দোকানে নামিয়ে দিই। তিনি চা পান করে নিজেই বাড়ি ফিরে আসতেন। সেদিনও সকাল ৮টা ৫০ মিনিটের দিকে তাকে সেখানে নামিয়ে দিয়ে কর্মস্থলে যাই। পরে জানতে পারি তিনি বাড়িতে ফেরেননি।”

তিনি আরও জানান, এরপর থেকে পরিবারের সদস্যরা শহরের বিভিন্ন এলাকা, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তাসলিমা খাতুন বলেন, “আমাদের কোনো শত্রু নেই। তারপরও কীভাবে এমন হলো বুঝতে পারছি না। কেউ যদি তাকে অপহরণ করেও থাকে, তাহলে দয়া করে আমাদের জানাবেন। আমরা তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, কোনো সহৃদয় ব্যক্তি আজিজ শেখের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতাকে পুরস্কৃতও করা হবে।

যোগাযোগ:
মোবাইল: ০১৭১৮-৩০৮০৬৫
ঠিকানা: বহরমপুর, ডিবি আনোয়ারা প্রাইমারি স্কুল সংলগ্ন।

সংবাদ সম্মেলনে আজিজ শেখের মেয়ে তাসমিয়া খাতুন, বোন ইসমোতারা খাতুন, নাতনি নাইস খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here