হরিরামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ভস্মীভূত

ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

হরিরামপুরে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেবপুর গ্রামের হারুন-অর-রশিদের মালিকানাধীন একটি টিনের চালের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিদ্যুতের মিটারে আগুন দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী আওয়াল বলেন, “হঠাৎ দেখি বিদ্যুতের মিটারে আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার পর স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে হরিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে একটি চৌচালা টিনের ঘর গৌর শিকদার নামে এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া ছিল। তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন। ভাড়াটিয়া গৌর শিকদার বলেন, “ আগুনে আমার সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার, খাট, ফ্রিজসহ নগদ দুই লাখ টাকা পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘরের মালিক হারুন-অর-রশিদ জানান, আগুনে তার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হরিরামপুর ফায়ার সার্ভিসের লিডার মো. সোলায়মান মিয়া বলেন, “বিকেল ৫টা ৩৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here