কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মোঃ ওবাইদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ ওবাইদুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ হীল জামান বলেন, ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here