ময়মনসিংহ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: নগরীতে আনন্দ মিছিল

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে শহরে বর্ণাঢ্য শোডাউন, স্লোগানে মুখরিত গাঙ্গিনারপাড়-টাউনহল

ময়মনসিংহ প্রতিনিধি :

 

দীর্ঘ প্রতীক্ষার পর ময়মনসিংহ জেলা ছাত্রদলের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার খবরে মঙ্গলবার বিকেলে নগরীতে আনন্দ মিছিল ও শুভেচ্ছা র‌্যালি করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দুপুরে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১৫ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম-সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের স্থান দেওয়া হয়েছিল

কমিটি ঘোষণার পরপরই বিকেল ৪টায় শহরের টাউনহল মোড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি গাঙ্গিনারপাড়, নতুন বাজার, স্টেশন রোড প্রদক্ষিণ করে শেষ হয় বিএনপি কার্যালয়ের সামনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই”, “তারেক রহমানের সৈনিক, এক হও লড়াই কর” — স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরী। মিছিলে নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। এই কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার ও একদফা আন্দোলন বেগবান করতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ময়মনসিংহে ছাত্রদলকে আরও সুসংগঠিত করা হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদলের ঘাঁটি শক্তিশালী করব।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড। নতুন নেতৃত্ব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় ময়মনসিংহে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে। সামনের আন্দোলনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ময়মনসিংহ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নগরীতে আনন্দ মিছিল করছে নেতাকর্মীদের

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here