খাগড়াছড়ি প্রতিনিধি :
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই আদর্শকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৪ মে ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের হাউজপাড়া এলাকায় একটি মালবাহী চাঁদের গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পর্যটকসহ স্থানীয় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাগড়াছড়ি রিজিয়নের অধীন ১৪ ইবি বাঘাইহাট জোনের সাজেক টিওবির একটি বিশেষ দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তাদের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে ফেলা হয় এবং অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
সেনাবাহিনীর এমন দ্রুত ও মানবিক উদ্যোগে আটকে পড়া পর্যটক ও স্থানীয় জনগণ স্বস্তি ফিরে পায় এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে যাত্রা করতে সক্ষম হয়।
পাহাড়ি অঞ্চলে শান্তি ও জনসেবায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
এই বাংলা/এমএস
টপিক

