নিজস্ব প্রতিনিধি :
পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে মো: রাফিজ (২৩) নামের এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার খরনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লালারখীল গ্রামের জসিম উদ্দিনের পুত্র।
রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় একটি ভবনের ৯ ফুট উঁচু থেকে পড়ে যুবকের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা গেছে, উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের জসিম উদ্দিনের পুত্র ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় একটি ভবনে রং মিস্ত্রির কাজে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রায় ৯ ফুট উঁচু একটি দেয়ালে সিরিজ কাগজ দিয়ে ঘষামাজার কাজ করে রাফিজ। এক পর্যায়ে রহস্যজনকভাবে সে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশকে খবর না দিয়ে এবং ময়না তদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যায়।
রং কাজের কন্ট্রাক্টর মো: শহীদ জানান, ভবনের রং করতে কাজের সহকারী হিসেবে রাফিজ যায়। এক পর্যায়ে মই থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। ৯ ফুট উঁচু থেকে পড়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
খরনা ইউনিয়নের মহিলা মেম্বার মনোয়ারা জানান, রংয়ের কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছে এক প্রতিবেশি। তবে কিভাবে মারা গেছে তা জানেন না।
এই বাংলা/এমএস
টপিক

