নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান লিপকন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রোকনুজ্জামান জিম।
গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কৃতি সন্তান গোলাম মোস্তফা-কে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি তেজগাঁও কলেজ-এর একজন শিক্ষার্থী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা গোলাম মোস্তফা বিগত সরকারের সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। এ সময় তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের মতে, তার এই ত্যাগ, সাহসিকতা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর গোলাম মোস্তফা বলেন, “আমি এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছি। ছাত্রদের অধিকার আদায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সংগঠনকে শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে বলেন- গোলাম মোস্তফা একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা, তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে। তার সাহসিকতা ও সংগ্রামী ভূমিকা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আশা করি তিনি ছাত্রদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।
নব নির্বাচিত সহ-সভাপতি গোলাম মোস্তফার কাছে তার অনুভূতি এবং আশা আকাঙ্ক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান- সংগঠনের স্বার্থই আমার কাছে সবার আগে। আমার প্রিয় ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ থাকলে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।
নবনিযুক্ত সহ-সভাপতি হিসেবে তিনি দল ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

