কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

ঝালকাঠি প্রতিনিধি :

কাঁঠালিয়া উপজেলা-এ বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় চালক মো. জাহিদুল ইসলাম হাওলাদার (৩০) নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় ট্রলিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বালুবোঝাই ট্রলি নিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরাতে গিয়ে পিছনের গিয়ারে নেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় ট্রলির পেছনের চাকা রাস্তার পাশে বালুর মধ্যে দেবে গেলে গাড়ির সামনের অংশ উপরে উঠে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পেছনের দিকে ছিটকে পড়ে বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here