শ্যামগঞ্জ বাজারের বেহাল সড়কে ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ

শ্যামগঞ্জ প্রতিনিধি :

শ্যামগঞ্জ বাজার এলাকার মদপটি ও মধ্যবাজারের ব্যবসায়ী ও ক্রেতারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্ষা ও শুষ্ক—উভয় মৌসুমেই কাদা, ধুলো ও গর্তে ভরা সড়কের কারণে ক্রেতারা বাজারে আসতে আগ্রহ হারাচ্ছেন। এতে ব্যবসায় মারাত্মক ক্ষতি হচ্ছে।

একাধিক ব্যবসায়ী জানান, একলাছ আইরন স্টোরের সাজ্জাদ, সার ব্যবসায়ী মো. ফারুক মিয়া মিল্টন, কাপড় ব্যবসায়ী নূর আলম ও রফিকসহ অনেকে বলছেন—দীর্ঘদিন সড়ক সংস্কার না হওয়ায় বাজারের পরিবেশ নষ্ট হয়ে গেছে।

সার ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, “বর্ষায় হাঁটুপানি জমে থাকে, শুকনো মৌসুমে ধুলায় শ্বাস নেওয়া কঠিন। ক্রেতারা আসতেই চায় না, বিক্রি অর্ধেকে নেমে এসেছে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কাপড় ব্যবসায়ী নূর আলম জানান, দূরের ক্রেতারা এখন আর আসেন না, ফলে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে।

একলাছ আইরন স্টোরের সাজ্জাদ বলেন, পণ্য আনা-নেওয়াতেও সমস্যা হচ্ছে, ভ্যান ও রিকশা ঢুকতে চায় না।

স্থানীয় ক্রেতারাও জানান, বিশেষ করে নারী ও বৃদ্ধরা ঝুঁকি নিয়ে বাজারে আসতে পারেন না। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে।

ব্যবসায়ীরা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, শ্যামগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এ অবস্থায় চলতে থাকলে স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here