পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সহযোগিতার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে “হেল্প ডেস্ক” পরিচালনা করা হয়।
সকাল ১০টায় শুরু হয়ে অপরাহ্ন ১টা পর্যন্ত “হেল্প ডেস্ক” কার্যক্রমের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বিভিন্ন রকমের তাৎক্ষণিক বিভিন্ন সমস্যায় সহযোগিতা প্রদান করা হয়।
দূর দুরান্ত থেকে আগত শিক্ষার্থীদের পানি, কলম, চাবির রিং উপহার দেয়া হয় এবং তৃষ্ণা নিবারনের জন্য পানি, খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়।
শিক্ষার্থীদের সাথে থাকা মোবাইল, মানিব্যাগ, কলেজ ব্যাগসহ বিভিন্ন সামগ্রী যা পরীক্ষা কক্ষে নেয়া যায় না তা জমা রেখে সহযোগিতা করা হয়।
এসময় শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বসার জায়গা দেওয়া এবং তাৎক্ষণিক বিভিন্ন অসুবিধায় সাহায্য করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আগত ছাত্র অভিভাবক সকলেই এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী ছাত্রশিবিরের প্রশংসা করেন এবং শিক্ষাবান্ধব এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সকল ছাত্র সংগঠনের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার পরামর্শ দেন। “হেল্প ডেস্ক” কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা তদারকির জন্য এসময় ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মো এমরান খান, জেলা অফিস সম্পাদক আরেফিন আবদুল্লাহ,কলেজ সভাপতি রেদোয়ান ইসলাম, কলেজ সেক্রেটারি আরিফুল ইসলাম কলেজ অর্থ সম্পাদক ফাহাদ হাওলাদার, সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার যুব বিভাগ সভাপতি নকিব নাসরুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

