নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি কে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ শনিবার ২৫ এপ্রিল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের সহধর্মিণী এবং গোকর্ণ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সায়মা আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মাননীয় সংসদ সদস্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং নাসিরনগরের শিক্ষা খাতের সার্বিক অগ্রগতিতে তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন।
এতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

