নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আল আমিন বিশ্বাস নামের এক গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন ।
তার পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে স্ত্রীকে ভিডিও কলে রেখেই নিজ ঘরে স্ত্রীর রেখে যাওয়া ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের পরিবারের দাবি, আল আমিনের সঙ্গে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মনোমালিন্য চলছিল। এর জের ধরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। এরপর গতরাতে স্ত্রীকে ভিডিও কলে রেখেই নিজ ঘরে স্ত্রীর রেখে যাওয়া ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আল আমিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে লালপুর থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য আল আমিনের মরদেহ নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ভিডিও কলের তথ্য এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
এই বাংলা/এমএস
টপিক

