ভুল চিকিৎসায় সাংবাদিকের বাবার মৃত্যুর অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

আজ বুধবার ( ২২ এপ্রিল ) সকালে হৃদকষ্ট অনুভব হলে যায়যায়দিন পত্রিকার ঘিওর উপজেলার সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শ্রাবণ এর বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শ্রাবণ ও তার পরিবারের দাবি তাকে ভুল চিকিৎসা করার কারনে তার মৃত্যু ঘটেছে ।

আজ দুপুরের দিকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে তার এ মৃত্যু ঘটে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বাদ এশা জানাজা শেষে মোশাররফ হোসেন রনোকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তার ছেলে মোঃ শরিফুল ইসলাম শ্রাবণ যায়যায়দিন পত্রিকার ঘিওর প্রতিনিধ ও একজন বিশিষ্ট ব্যবসায়ী ।

ঘিওর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মোশাররফ হোসেন রনোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে ।

এ সময় স্থানীয়ব্যক্তিবর্গও মুসল্লিগণ সহ ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসীন খান হীরা, সহ-সভাপতি সোহেল রানা খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ মোল্লা সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here