ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু বৈসাবি উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য জেলা খাগড়াছড়ি-তে ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব।

রবিবার (১২ এপ্রিল) ভোরে খাগড়াছড়ির চেঙ্গী নদীসহ আশপাশের বিভিন্ন খাল ও ছড়ায় গঙ্গাদেবীর উদ্দেশে বাহারি রঙের ফুল দিয়ে প্রার্থনার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন চাকমা সম্প্রদায়ের মানুষ। এই আয়োজন ‘ফুল বিজু’ নামে পরিচিত।

চাকমা লোকবিশ্বাস অনুযায়ী, পুরাতন বছরের দুঃখ-গ্লানি ও পাপাচার থেকে মুক্তি পেতে নদীতে ফুল অর্পণ করে বিদায় জানানো হয় পুরনো বছরকে। এতে নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা। এ উপলক্ষে ভোর থেকেই নদী ও খালের তীরে জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বর্তমানে ফুল বিজু শুধু চাকমা সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই; মারমা, ত্রিপুরা এবং স্থানীয় বাঙালিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরাও এতে অংশ নিচ্ছেন।

নদীতে ফুল অর্পণের পর তরুণ-তরুণীরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। স্নান শেষে ছোটরা বড়দের প্রণাম করে এবং ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার মাধ্যমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি নেয়। চাকমা পল্লীগুলোতে চলছে নানা ধরনের গ্রামীণ খেলাধুলা ও উৎসবমুখর আয়োজন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here