নাটোরের সিংড়ায় যুবকদের উদ্যোগে চলাচলের রাস্তা সংস্কার

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করেছেন যুবকরা। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় পৌরসভার চকসিংড়া শাহপাড়া মহল্লার রাস্তা জনগণের চলাচলের সুবিধার জন্য সংস্কার করেছে ৯নং ওয়ার্ড যুব সমাজ।

যুব সমাজের সভাপতি মো. লিটন হোসেনের নেতৃত্বে এতে অংশ নেয় রানা, সবুজ, মাহির, মাহিন, মোশাররফ, রনি, তামিম প্রমুখ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

লিটন হোসেন বলেন, আমাদের মহল্লার রাস্তার কিছু অংশ দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। আমরা যুবসমাজ নিজেদের অর্থায়নে তা সংস্কার করেছি। ভবিষ্যতে যেকোনো সামাজিক কাজে আমরা সবসময় থাকবো।

যুবসমাজ রাস্তা সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here