বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন ও আলোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা মহিলা পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহারের সভাপতিত্বে এবং আন্দোলন সম্পাদক মাহফুজা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি রাশিদা বেগম, সদস্য মিতালী দেবনাথ, আফরোজা আকবর, কোহিনুর রেজভীসহ অন্যরা।

আলোচনা সভার প্রতিপাদ্য ছিল—“নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো।”

এর আগে বনানীর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন মহিলা পরিষদের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা নারী ও মেয়ে শিশু নির্যাতন প্রতিরোধে নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে বিচার ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর