ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী মনোয়ার হাসান জীবন

নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির ত্যাগী নেতা মনোয়ার হাসান জীবন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হলেও দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ার হাসান জীবন অতীতে একাধিক মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরণ করেছেন। তবে এসব বাধা-বিপত্তি তাকে দমাতে পারেনি; বরং তিনি আরও দৃঢ়ভাবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন। বিএনপির প্রতি তার এই অবিচল আনুগত্য স্থানীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

তিনি বলেন, “আমি সবসময় দলের দুঃসময়ে পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। তরুণ প্রজন্মের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং তারেক রহমানের হাতকে আরও সুদৃঢ় করতে আমি কাজ করে যাচ্ছি।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোয়ার হাসান জীবন আরও জানান, তিনি নির্বাচিত হলে ৩০ নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে, স্থানীয় জনগণের কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করেছেন মনোয়ার হাসান জীবন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামীর নির্বাচনে সফল হবেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here