সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হক আর নেই

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন।

চাকরি থেকে অবসরের পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তার প্রচেষ্টায় জাফরগঞ্জ বেরিবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন লাভ করে এবং এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here