পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী শহরের সাঁড়াগোপালপুর স্কুল মোড় এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ইমরান হোসেন সোহাগ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত সোহাগ স্থানীয়ভাবে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সোহাগ সাঁড়াগোপালপুর স্কুলের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

