পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিয়েছেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা মাসুদ সাঈদী।
আজ পিরোজপুর সদরের ১নং ওয়ার্ড ভৈরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ভৈরমপুর গ্রামের সাধারণ জনগণের সাথে তিনি কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “জনগণই সকল শক্তির উৎস। তাদের সুখে-দুখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। ইনসাফ ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুভেচ্ছা বিনিময়কালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও জেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি মাসুদ সাঈদী এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
ভৈরমপুর গ্রামের সাধারণ জনগণ তাদের মাঝে সরাসরি সংসদ সদস্যকে পেয়ে আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য যে, কদমতলা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষে তৃণমূল পর্যায়ের এই জনসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

