নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার চার রাস্তার মোড়ে সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল খান-এর ব্যক্তিগত উদ্যোগে ও নেতৃত্বে এই কর্মসূচি সম্পন্ন হয়।
ইফতার বিতরণকালে সোহেল খান বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের ইফতারের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সোলেমান মিয়া, ৪১ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোবারক হোসেন মোল্লা এবং পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন বেপারী।
এছাড়াও কর্মসূচিতে আরও অংশ নেন পূবাইল থানা যুবদল নেতা মোঃ জহির মিয়া
হারেজ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় সদস্য সচিব হরযতালি টিটু,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শাহিন মোল্লা, যুবদল নেতা মোঃ কবির হোসেন খান, মোঃ আরিফ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আলম মিয়া, যুবদল নেতা মোঃ ইয়ামিন হোসেন রাসেল এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফয়সাল মিয়াসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মী।
ইফতার বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

