জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি এমপি

জাতীয় সংসদের চীপ হুইপ হলেন নুরুল ইসলাম মণি / ছবি - এই বাংলা

বামনা প্রতিনিধি :

নূরুল ইসলাম মণি এমপি জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়। তিনি নূরুল ইসলাম মণি, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য।

জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের পর সরকারি চিফ হুইপ একটি গুরুত্বপূর্ণ পদ। চিফ হুইপ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। তার সঙ্গে কয়েকজন হুইপ থাকেন, যারা সংসদ সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হন।

চিফ হুইপ ও হুইপদের প্রধান দায়িত্ব সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা। এছাড়া নিজ দলের সদস্যদের সংসদে উপস্থিতি নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সময় দলীয় অবস্থান অনুযায়ী ভোট প্রদান নিশ্চিত করা এবং সদস্যদের বক্তব্যের সময় নির্ধারণ করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আইন অনুযায়ী, চিফ হুইপ একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন এবং সে অনুযায়ী সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

বরগুনা-২ আসনের নাগরিকদের মধ্যে তার এই নিয়োগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সংসদে এলাকার উন্নয়নমূলক বিষয়গুলো আরও জোরালোভাবে উপস্থাপিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here