প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে মোকামতলায় কলেজ প্রতিষ্ঠা

স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত

0
178
শিবগঞ্জে নবনির্মিত কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় দীর্ঘদিন ধরে শুধুমাত্র ছিল একটি মহিলা কলেজ। ফলে এলাকার ছেলেশিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অনেক দূরে যেতে হতো। আর্থিক সীমাবদ্ধতা ও যাতায়াতের দুর্ভোগের কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন মাঝপথে থেমে যেত।

এ এলাকার দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলম এমপি। তার আহ্বানে সাড়া দিয়ে মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার ও তার ভাই ব্যবসায়ী চয়ন তালুকদার কলেজ প্রতিষ্ঠার জন্য ১০০ শতক জমি দান করেন।

সরকারি বরাদ্দে নব-নির্মিত মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

প্রতিমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আনন্দের ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও প্রতিষ্ঠান প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানান। এই কলেজের বাস্তবায়নে স্থানীয় ছাত্রছাত্রীদের নিজ এলাকায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here