কিশোরগঞ্জে কৈলাগ ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
147
বাজিতপুরের কৈলাগ ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বিএনপি মনোনীত নেতা সৈয়দ এহসানুল হুদা। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, দল ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, উপজেলা বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল, আলহাজ্ব কাজল ভূঁইয়া, এডভোকেট শাহ আলম, মাহমুদ আলম লিটন, বদরুল আলম শিপু, জহিরুজ্জামান জহির।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে কৈলাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিম, সাংগঠনিক সম্পাদক সোহাগ, ফাইজুল, হাতেম, এমাদ মিয়া, মানিক মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল মাহমুদ, বাজিতপুর পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক তানভীর সোহেল, বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লোকমান, কলেজ ছাত্রদলের সদস্য-সচিব তারেক আহমেদ ভূঁইয়া, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে মিলনমেলায় পরিণত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here