
নিজস্ব প্রতিবেদক :
১৯ ফেব্রুয়ারি ২০২৬ অনলাইনে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব লিয়াকত হোসেন সাগর। এর আগে তিনি ২৮ এপ্রিল ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নির্বাচিত হওয়ার পর কমিউনিটির সভাপতি ও অন্যান্য সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন।
লিয়াকত হোসেন সাগর দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করে আসছেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি ২০১৭ সাল থেকে কাজাখস্তানে বসবাস করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কমিউনিটির সভাপতি জনাব ফরহাদ আকন বলেন, “নবাগত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে কমিউনিটি আগের তুলনায় আরও শক্তিশালী হয় এবং প্রবাসী বাংলাদেশিদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।” তিনি আরও জানান, কাজাখস্তানে বাংলাদেশি দূতাবাস প্রতিষ্ঠা এবং আলমাটি-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কমিউনিটি কাজ করবে।
সভাপতি ফরহাদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক তুষার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, কামাল খানসহ কার্যকরী সদস্যরা।
লিয়াকত হোসেন সাগরের স্থায়ী বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার ভাসানচর ইউনিয়নে।
