খাগড়াছড়িতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

0
192
খাগড়াছড়িতে সর্বস্তরের মানুষ শহীদদের স্মৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

দিবসটির প্রথম প্রহরে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদদের স্মৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাত ১২টা ১ মিনিট থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। খাগড়াছড়ির প্রশাসন, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি ঘিরে খাগড়াছড়িতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শ্রদ্ধার্ঘ্য সুশৃঙ্খলভাবে অর্পণ করা হয়। জেলার বিভিন্ন স্থানে, বিশেষ করে খাগড়াছড়ির প্রথম শহীদ মিনার রামগড়েও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাতফেরি আয়োজন করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here