খাগড়াছড়িতে তপোবন আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে হাজারো ভক্ত সমাগম

0
152
খাগড়াছড়ি তপোবন আশ্রম প্রতিষ্ঠা বার্ষিকী পালন / ছবি -এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

আজ শনিবার তপোবন আশ্রম খাগড়াছড়ি জেলা শাখা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ি সনাতনী সম্প্রদায়।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহতী ধর্মসভা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, একক ধর্মদেশনা, সন্ধ্যা আরতি, শুভ অধিবাস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে শামিল হতে খাগড়াছড়ি তপোবন আশ্রমে হাজির হন শত শত সনাতনী ভক্ত ও পুণ্যার্থীরা।

সকাল ১০টা দিকে পূর্ণব্রহ্ম নাম সহকারে আশ্রম পরিক্রমা শ্রীশ্রী গীতা হোম যজ্ঞের মঙ্গল ঘট স্থাপন ও সমবেত উপাসনা করা হয়। গীতাহোম যজ্ঞের পুরোহিত্য করেন শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভক্তিমূলক সংগীতানুষ্ঠান সুরেশ্বরাঞ্জলী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ ও পরিচালক শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ।

খাগড়াছড়ি তপোবন আশ্রমে প্রধান উপদেষ্টা সুজিত দেব, তপোবন আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি বাবুল নাগ, সাধারণ সম্পাদক সুমন নাথ প্রমুখ। পরে অনুষ্ঠানে এক পযার্য়ে সনাতনী বক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here