
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ১১টি বাড়ি পরিদর্শন করেছেন নাটোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
আজ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার ধানাইদহ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়ে তিনি তাদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় নবনির্বাচিত এমপির সঙ্গে ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম লুৎফর রহমান, বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজু, যুগ্ম আহবায়ক আলম হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি প্রভাষক সাজদার রহমান এবং অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর আগে ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের পর রাজনৈতিক দ্বন্দ্বে স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোট ১১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন।
এই বাংলা/এমএস
টপিক
