নাসিরনগরে নবনির্বাচিত এমপি এম এ হান্নানকে প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

0
69
নাসিরনগরে প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জননেতা এম এ হান্নান (এমপি) / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

নাসিরনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা-র ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামিউল বাছির, থানার ওসি (তদন্ত) কৃষ্ণলাল ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।

নবনির্বাচিত এমপির সফলতা কামনা করে বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান সকলের শুভেচ্ছা গ্রহণ করে নাসিরনগর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here