ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় নাটোরে নেতাকর্মীদের আনন্দ র‌্যালি

0
130
নাটোরের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ র‍্যালি করেছে তার নির্বাচনী আসনের নেতাকর্মীরা / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা আনন্দ র‌্যালি করেছে।

আজ বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর লালপুর বাজারে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি লালপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

আনন্দে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা জানান, বিএনপি’র সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল-এর উত্তরাধিকার হিসেবে পুতুলকে প্রতিমন্ত্রী পদে নিয়োগ দেওয়ায় লালপুর-বাগাতিপাড়া মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিছিলে অংশ নেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আকাশ এবং যুবদল নেতা তুহিন।

নাটোর জেলায় একমাত্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় লালপুর-বাগাতিপাড়ার সাধারণ মানুষরাও খুশি প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here