রাউজানে নির্বাচনের আগের দিন গোলাগুলি, আতঙ্ক ছড়ালো এলাকায়

0
35
রাউজানে বিএনপি'র প্রার্থী গিয়াস কাদের'র কর্মীর বাড়িতে গুলি / ছবি - এই বাংলা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

রাউজান- রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাউজান-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে একদল সন্ত্রাসী ।

আজ (১১ ফেব্রুয়ারি ) বুধবার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রুস্তম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে হঠাৎ করে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী বিএনপি’র কর্মী রুস্তম আলীর নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালি দিয়ে গুলি করতে করতে তার বাড়ির সামনে আসে। পরবর্তীতে বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, “গোলাগুলির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে । কি কারণে গুলির ঘটনা ঘটেছে এবং কেন ঘটেছে ও কারা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে । সন্ত্রাসীদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি’র কর্মী রুস্তম আলী বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজান আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকে শান্ত ছিল রাউজান উপজেলা। শুধু তাই নয় নির্বিঘ্নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালানোর কোন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন হঠাৎ গোলাগুলির ঘটনায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী রাউজানে ১৯ টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ১৩ জন-ই বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং বাকি ৬ টি হত্যাকান্ড পারিবারিক এবং সামাজিক সহিংসতার কারণে ঘটে বলে জানা গেছে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here