চাঁদাবাজ ও দখলবাজদের সতর্ক করলেন রিতা

0
50
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকায় জনসংযোগে আফরোজা খানম রিতা / ছবি - এই বাংলা

সাটুরিয়া প্রতিনিধি :

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি বা সাধারণ মানুষকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নেতাকর্মীদের আচরণে জনগণ কষ্ট পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

শনিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, “আমার নেতাকর্মীদের কারণে যদি মানুষ কষ্ট পায়, যদি কারও বিরুদ্ধে জায়গা দখল বা চাঁদা দাবির অভিযোগ ওঠে-তাহলে প্রশ্ন ওঠে, আমরা কি এ জন্য রাজনীতি করছি? ১৭ বছর কি এ জন্য কষ্ট করেছি? কেন আমাদের দলের ছেলেদের বিরুদ্ধে এমন কথা উঠবে
তিনি বলেন, জনপ্রতিনিধি হলে তিনি সবার প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং কোনো অন্যায় সহ্য করবেন না। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় পদসহ সব সুবিধা বাতিল করা হবে।

সবকিছু পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কেউ যদি মনে করে আমি কিছু জানি না, সেটা ভুল। আমার কাছে সব খবর আছে। সময় হলে ব্যবস্থা নেওয়া হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সাধারণ মানুষের উদ্দেশে রিতা বলেন, কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন। তিনি দাবি করেন, জনগণের পাশে থাকবেন এবং অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। দুর্নীতি ও মাদকের সঙ্গে জড়িতদের দল ও সমাজ থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি।

ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্ব যেন ভোটের মাঠে প্রভাব না ফেলে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে
ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “নেতা হওয়ার প্রতিযোগিতায় আমরা কর্মী হারিয়ে ফেলছি। আগে কর্মী হতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।”

এলাকার উন্নয়ন প্রসঙ্গে রিতা বলেন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন সমস্যা সমাধানে জনগণের ভোেটই প্রধান শক্তি। সঠিক সিদ্ধান্ত মানিকগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেবে বলেও মন্তব্য করেন আফরোজা খানম রিতা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here