মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ই ফেব্রুয়ারি রাত ৮ টায় ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যৃ সোনাপাহাড় তুরিয়া টিলা বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসানের সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সাইদুর রহমান চৌধুরী নসু, সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া,ইব্রাহিম খলিল ভূইয়া, সাহাব উদ্দীন মাষ্টার,ফারুখ ভেন্টার,মোক্তার হোসেন, উপজেলা বিএনপি সাবেক সদস্য হাসেম ভূইয়া,উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দীন, জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল হাই,প্রভাষক আবুল হোসেন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক বেলাল হোসেন,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিপন,
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন স্বজন,ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ফিরোজ আহম্মদ খান, বিএনপি নেতা কামাল হোসেন, নাজমুল হাসান ভূইয়া, হোরামিয়া,মোহাম্মদ হানিফ,নিজাম উদ্দীন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উঠান বৈঠকে আগত নারী ও পুরুষ ভোটারদের বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে চট্টগ্রাম ১ মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করার আহবান জানান।
এই বাংলা/এমএস
টপিক

