ঝালকাঠি ১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

0
48
ঝালকাঠি-১ আসনের প্রার্থী ইব্রাহীম আল হাদীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহীম আল হাদীর কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন, কাঠালিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতী ফয়জুল ইসলাম আল আমিন, যুগ্ন আহ্বায়ক হাফেজ সুলতান আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়সাল আহম্মেদ মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন সহ আরও অনেকে।

এ সময় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে প্রার্থী নির্বাচন প্রসঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের অংশগ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here