নীলফামারী প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী শহরের মরালসংঘ মোড়ে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হয়।
ইশতেহারে ছয়টি মূল অঙ্গীকারের আওতায় মোট ৩৩টি কর্মসূচি তুলে ধরা হয়। ঘোষিত অঙ্গীকারগুলো হলো—
১. দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠা
২. সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
৩. উন্নত ও টেকসই অবকাঠামো নির্মাণ
৪. সবার জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও প্রশিক্ষণ ব্যবস্থা
৫. কর্মসংস্থান সৃষ্টি ও জীবন-সম্পদের নিরাপত্তা
৬. সমতা ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ নীলফামারী গড়ে তোলা
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইশতেহার ঘোষণাকালে এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ বলেন, নীলফামারীকে একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতেই এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জনগণের সহযোগিতা পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

