উলিপুরে বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ইসলামীতে শতাধিক নেতাকর্মীর যোগদান

0
36
কুড়িগ্রাম জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের বরণ করে নেওয়া হয়।

হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি নবাগত নেতাকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে সংগঠনে স্বাগত জানান।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীের আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনটিতে যোগদানের সিদ্ধান্ত নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শফিউর রহমান ও মো. আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মো. সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি মো. নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. নুরুল হোসেন, কর্মী মো. নবাব আলী ও এরশাদুল হকসহ আরও অনেকে।

নবাগত কয়েকজন নেতাকর্মী জানান, দীর্ঘদিন ভেবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মতে, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক রাজনীতির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার সুযোগ থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নানা শ্রেণি-পেশার মানুষের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা সংগঠনের ভিত্তিকে আরও শক্তিশালী করবে। তিনি সকলকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ উলিপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here