ডিমলায় জাতীয় গণভোট সামনে রেখে ছাত্রশিবিরের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ

0
53
ডিমলায় ছাত্রশিবিরের উদ্যোগে গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনীয় গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিমলা বাজার এলাকায় এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউল করিম, জেলা সাহিত্য সম্পাদক জহুরুল ইসলাম, ডিমলা উপজেলা সভাপতি রহমত আলী, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিমলা বিজয় চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করতে এবং সুশাসন প্রতিষ্ঠায় আসন্ন গণভোটে নাগরিকদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাম্পেইন শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here