নীলফামারীতে ধানের শীষের প্রচারণায় বাধা ও নারী শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

0
65
নীলফামারীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারী-২ (সদর) আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় জামায়াত সমর্থকদের বাধা ও অশালীন আচরণের অভিযোগ করেছেন এক নারী শিক্ষার্থী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহন পুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার এলিন লিখিত বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি আরও আটজন নারীকে সঙ্গে নিয়ে বেলতলী বাজারে নীলফামারী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ভোটের প্রচারণায় অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি অভিযোগ করেন, ধানের শীষের পক্ষে ভোট চাইতে গেলে স্থানীয় জাহাঙ্গীর, বাবু, রাশেদ ও খোকন নামের কয়েকজন ব্যক্তি তাদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করে মারধরের চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে জানা যায়, অভিযুক্তরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমীন। তিনি বলেন, “নীলফামারীর উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন মঞ্চের কর্মীরা ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে কাজ করছেন। সেখানে এ ধরনের বাধা ও হেনস্তার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here