সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর

0
42
নাটোর-১ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের কথিত ‘হেলমেট বাহিনী’ রাতের অন্ধকারে সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে অন্য একটি দলের কর্মীরা ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে বলেও দাবি করেন তিনি, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরেন তিনি। সভাটি বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটী স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মতবিনিময়ে অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, এসব কর্মকাণ্ডের ফলে সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অনেক ভোটার নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি না—এ নিয়ে সংশয়ে রয়েছেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া কঠিন হয়ে পড়বে।

এ সময় তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটারদের নিরাপত্তা দেওয়া তাদের সাংবিধানিক দায়িত্ব। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এস এম জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামীম হোসেন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here