খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে চার প্রার্থীর আহ্বান

0
52
খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চারজন প্রার্থী যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন। তারা ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আইনজীবি সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, আসনের ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় সক্রিয় অস্ত্রধারী সংগঠনগুলোর মাধ্যমে কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক প্রভাব বিস্তার এবং জাল ভোটের আশঙ্কা রয়েছে। তাই নির্বাচন শুরুর দুই দিন আগে থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান ও ভোটকেন্দ্রের আশপাশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, গণধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী মো. নুরুল ইসলাম।

প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত হলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here