নাগরপুরে রবিউল আওয়াল লাভলুর পক্ষে মোকনা ইউনিয়নে উঠান বৈঠক

0
45
নাগরপুরে মোকনা ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে মোকনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লাড়ুগ্রামে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন খান রাজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোয়ারা মুকুল বলেন, “লাভলু নাগরপুরের কৃতি সন্তান। ছাত্র জীবন থেকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশমাতা বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত লোক হিসেবেও তিনি নিয়োজিত ছিলেন। ১৭ বছর ধরে জনগণের সঙ্গে রাজনীতি করে আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নারী-পুরুষ মিলিতভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন।”

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, মোকনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন সামান। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here