হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ প্রস্তুত: ঝালকাঠিতে চরমোনাই পীর

0
54
ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভা / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে এককভাবে নির্বাচনী মাঠে নেমেছে দলটি। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী জনগণের সমর্থনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিতে জনগণ প্রস্তুত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে তারা এই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে অন্য দলগুলো নীরব বা ধর্মবিরোধী অবস্থান নিয়েছে। জামায়াতসহ অন্যান্য দলের সমালোচনা করে পীর বলেন, তারা পরিষ্কারভাবে ইসলামের পক্ষে অবস্থান নেননি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জনসভায় তিনি ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এছাড়া ঝালকাঠি-২ আসনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদীও বক্তব্য দেন।

জেলা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here