১২ তারিখ ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে: কামরুজ্জামান মামুন

0
59
বুড়িশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট কামরুজ্জামানের বিশাল নির্বাচনী জনসভা / ছবি - এই বাংলা

 নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানস্থল ছিল ইউনিয়নের শ্রীঘর শাহী ঈদগাহ মাঠ।

জনসভায় স্থানীয় নেতাকর্মী, নারী-পুরুষ ও সাধারণ জনগণ বিপুলসংখ্যক উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির নেতা ও মুরব্বী মোঃ গাজী মিয়া। সঞ্চালনা করেন ৪ নং ওয়ার্ডের সমাজসেবক মোঃ মারুফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাবেক এমপি এস এম শাফি মাহমুদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। তিনি নির্বাচনী জনসভায় নাসিরনগর উপজেলার প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে অগ্রাধিকারমূলক পদক্ষেপ, ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতকরণ, ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবস্থা, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন কামনা করেন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, কৃষক দলের প্রতিনিধি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

জনসভায় বক্তারা বলেন, “আবশ্যক হলে জনগণ এক হয়ে স্বতন্ত্র ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here