বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান ৭ ফেব্রুয়ারি নীলফামারীতে আসছেন

0
48
তারেক রহমান। ফাইল ছবি

নীলফামারী প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নীলফামারী আসবেন।

জানানো হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। তুহিন বেগম খালেদা জিয়ার আপন বড় বোন সেলিমা রহমানের ছেলে এবং তারেক রহমানের খালাতো ভাই।

দলীয় সূত্রে জানা যায়, ২০০১-২০০৬ সালের মধ্যে বিএনপি ক্ষমতায় থাকা সময়ে তারেক রহমান সাংগঠনিক সফরের অংশ হিসেবে নীলফামারী সফর করেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এরপর ২০১৪ সালের ২৩ অক্টোবর ২০-দলীয় জোটের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, “এর আগে ১৩ জানুয়ারি তারেক রহমান নীলফামারী আসার কথা ছিল, কিন্তু সফরটি স্থগিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিল। আগামী ৭ ফেব্রুয়ারি তার আসার খবরে আবারও উৎসাহ বিরাজ করছে। এ জনসভায় তার খালাতো ভাই তুহিনসহ অন্যান্য বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচারণা চালানো হবে।”

দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ওই জনসভায় প্রায় তিন লক্ষাধিক লোকের সমাগম হবে। জনসভা সফল করার জন্য ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here